- Get link
- X
- Other Apps
News Source
- নজু সর্দার শীর্ষ মাদক ব্যবসায়ী।
- নজুর ব্যবসা মিরপুরের চলন্তিকা ও ঝিলপাড় এলাকায়।
- নজুকে ধরতে ৯৭ জনের একটি দল কাজ করছে।
- কখনো গ্রেপ্তার হননি নজু।
নজু সর্দারসহ ঢাকার শীর্ষস্থানীয় মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও পুলিশের ৯৭ জনের দল ঢাকায় সাঁড়াশি অভিযান চালাচ্ছে। আর নজু মুন্সিগঞ্জের ‘জান্নাতুল ভিলা’য় বসে তাঁর ‘মাদক সাম্রাজ্যের’ খোঁজখবর রাখছেন। আজ পর্যন্ত কখনো নজু গ্রেপ্তার হননি, তিনি এসবে খুব একটা পাত্তা-টাত্তাও দেন না বলে কথিত আছে।
ঢাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, বাংলাদেশে যখন থেকে মাদকের কেনাবেচা শুরু, তখন থেকেই নজুর নাম বিক্রেতাদের তালিকার প্রথম পাঁচজনের মধ্যে। স্থানীয় রাজনৈতিক নেতা ও পুলিশকে হাতে রেখে তিনি মিরপুরের চলন্তিকা ও ঝিলপাড় এলাকায় আত্মীয়স্বজনকে নিয়ে মাদক বিক্রি করে আসছেন। ঢাকার রূপনগর থানা সূত্রে জানা গেছে, গত দুই বছরে চলন্তিকা বস্তিতে নজুসহ মাদক বিক্রেতাদের বিরুদ্ধে পুলিশ ৮৩টি মামলা করেছে। গত ১১ থেকে ১৩ ফেব্রুয়ারি পুলিশ স্থানীয় সাংসদকে নিয়ে নজুর ডেরায় অভিযানও চালায়।

Comments
Post a Comment