৪ উইকেট হারিয়ে শ্রীলংকার সংগ্রহ ১০৫রান


News Source

দীর্ঘদিন পর মাঠে নেমে জাত চেনাচ্ছেন আব্দুর রাজ্জাক। শুরুতে দিমুথ করনারত্নেকে ফিরিয়ে চমক দেখিয়েছিলেন তিনি। এবার লংকান শিবিরে জোড়া আঘাত হেনে তা অব্যাহত রাখলেন এঅভিজ্ঞ বাঁহাতি স্পিনার। নিজের ষষ্ঠ ওভারের প্রথম দুই বলে ফিরিয়ে দিয়েছেন দানুষ্কা গুনাথিলাকা ও অধিনায়ক দিনেশ চান্দিমালকে। হ্যাটট্রিকের সুযোগও পেয়েছিলেন। তবেতা আলোর মুখ দেখেনি। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩১ ওভার শেষে শ্রীলংকার সংগ্রহ ১০৫/৪। এতে চাপে পড়েছে সফরকারীরা। এরই মধ্যে ক্যারিয়ারের পঞ্চম ফিফটি তুলে নিয়েছেন কুশল মেন্ডিস।৬৪ রান নিয়ে ভরসা হয়ে রয়েছেন তিনি।তাকে সঙ্গ দিচ্ছেন রোশেন ডি সিলভা।
বিস্তারিত জানুন 

Comments