ভারতের বিপক্ষে ফাইনাল ধরেই শ্রীলংকার ’পাস’

click  News Source for main source.


শ্রীলংকায় নিদহাস ট্রফির 'সেমিফাইনালে' পরিণত হওয়া ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জয় নিশ্চিত বলেই ধরে নিয়েছিল আয়োজক কমিটি। শ্রীলংকা-ভারত ফাইনাল ম্যাচ ধরে তাই তারা কিছু কাজ এগিয়েও রেখেছেন। ছাপিয়ে ফেলেছেন আমন্ত্রিত অতিথিদের জন্য গাড়ির পাস!
এমনই একটি পাসের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পাওয়া গেছে। ছবিটি ফেসবুকে দিয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক এবং বিসিবির পরিচালক নাঈমুর রহমান দুর্জয়।
নিদাহাস ট্রফির প্রথম দল হিসেবে আগেই ফাইনাল নিশ্চিত করে ভারত। শুক্রবারের ম্যাচটি ছিল তাই কার্যত 'সেমিফাইনাল'। সেই ম্যাচে শ্রীলংকাকে ২ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। আগেরবারের মতো তাই এবারও নিদাহাস ট্রফিতে শ্রীলংকাকে ফাইনাল দেখতে হবে গ্যালারিতে বসে।

click  News Source for main source.

Comments