- Get link
- X
- Other Apps
News Source
স্টিফেন হকিংতাত্ত্বিক পদার্থবিজ্ঞান অধিকাংশ সময় লোকচক্ষুর অন্তরালে বাস করে। এ বিষয় নিয়ে যাঁরা গবেষণা করেন, তাঁরা ঠিক সেভাবে পরিচিতি পান না। অল্প দু-একজন গবেষক বা বিজ্ঞানী এই ব্যাপারে সফলতা পান। প্রায় ১০০ বছর আগে আইনস্টাইন পেয়েছিলেন সাধারণ মানুষের অকৃত্রিম ভালোবাসা। আর সাম্প্রতিক কালে পেয়েছেন বিজ্ঞানী স্টিফেন হকিং। আজ তাঁর মৃত্যুর পর তাঁর জনপ্রিয়তার মাত্রা সারা বিশ্ব দেখতে পেল। একই মানের সমসাময়িক অন্য তাত্ত্বিক পদার্থবিদেরা মানুষের এত কাছে পৌঁছাতে পারেননি।
তাত্ত্বিক পদার্থবিজ্ঞান নিয়ে গবেষণা করতে গিয়ে আমি পৃথিবীর বহু দেশে অনেক সম্মেলন ও কর্মশালায় অংশগ্রহণ করেছি। কিন্তু দুর্ভাগ্য, স্টিফেন হকিংয়ের সঙ্গে কোথাও দেখা হয়নি। আমার গবেষণা সহকর্মী ও বন্ধু ড. তীব্র আলীর কাছে বেশ কিছু গল্প শুনেছি, কিন্তু নিজে কখনো কথা বলতে পারিনি। সে জন্য এই বিখ্যাত পদার্থবিজ্ঞানীকে নিয়ে আমার ব্যক্তিগত কোনো গল্প নেই। আজ তাঁর মৃত্যুর পর তাঁর গবেষণার মূল বিষয়টি নিয়ে মানুষ বিভিন্ন উৎস থেকে মোটামুটি ধারণা পেয়েছে। সেদিক থেকে এ বিষয়েও নতুন তেমন কিছু যোগ করার নেই। কাকতালীয়ভাবে আমার সর্বশেষ গবেষণাপত্র, যেটি মাত্র গত মাসে প্রকাশিত হয়েছে, স্টিফেন হকিংয়ের একটি বিখ্যাত কাজ ‘সিঙ্গুলারিটি থিওরেম’-এর (Singularity Theorem) সঙ্গে সরাসরি সম্পর্কিত। আমরা এই ‘সিঙ্গুলারিটি থিওরেম’কে এখনকার সবচেয়ে আলোচিত তত্ত্ব ‘স্ট্রিং থিওরি’ (String Theory) থেকে পর্যালোচনা করেছি।
Comments
Post a Comment