মাঠ ছাড়লেই বয়কট হতো ম্যাচ!

News Source


ইনিংসের শেষ ওভারে জয়ের জন্য ১২ রান দরকার। এমন সময় পরপর দুটো বাউন্সার দিলেন লংকান বোলার ইসুরু উদানা। কিন্তু একটাও ওয়াইড দিলেন না শ্রীলংকান আম্পায়ার। দ্বিতীয় বলটি নিয়ে বাধে গোল। কারণ লেগ আম্পায়ার দ্বিতীয় বাউন্সারে 'নো' বলের সিগনাল দেন। অথচ মূল আম্পায়ার না করে দিলেন। এতেই উত্তেজিত হয়ে পড়েন মাঠের বাইরে থাকা টাইগার অধিনায়ক সাকিব।
একে তো আউট হয়ে গেলেন মোস্তাফিজ, তার ওপরে 'নো' বা 'ওয়াইড'— কিছুই পেল না বাংলাদেশ। মাঠের পাশে নেমে এলেন সাকিব, মাঠে এক জায়গায় হলেন আরও ক’জন। মাহমুদউল্লাহ উত্তেজিত কণ্ঠে কথা বলছেন আম্পায়ারদের সঙ্গে। এদিকে সাকিব হাতের ইঙ্গিতে মাঠের খেলোয়াড়দের ডাকছেন!
আম্পায়ারদের সিদ্ধান্ত মাঝে মাঝে এমন হয়। কিন্তু মাঠ ছাড়ার মতো আহ্বানের ঘটনা তো আর অহরহ ঘটে না। বাংলাদেশের খেলোয়াড়রা অবশ্য শেষ পর্যন্ত মাঠ ছাড়েননি। তবে মাঠ ছাড়লেই ম্যাচ বয়কট হয়ে যেত। বাংলাদেশেরও পাওয়া হতো না এমন অবিস্মরণীয় জয়।

for more pls visit News Source

Comments