চাকরির আবেদনপত্রের দাম কোটি টাকা

News Source


স্টিভ জবস ও তার আবেদনপত্রস্টিভ জবস ও তাঁর আবেদনপত্রচার দশকেরও আগে স্টিভ জবসের লেখা এক পাতার একটি চাকরির আবেদনপত্র সম্প্রতি নিলামে বিক্রি হয়েছে। নিলামে তোলার পর ১ লাখ ৪৭ হাজার ডলার বা প্রায় ১ কোটি ৪৩ লাখ ৩০ হাজার টাকায় বিক্রি হয়েছে স্টিভ জবসের সেই চাকরির আবেদনপত্র। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের বোস্টনে আরআর অকশনের ওয়েবসাইটে আবেদনপত্রটির নিলাম হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছিল, নিলামে আবেদনপত্রটির মূল্য সর্বোচ্চ ৫০ হাজার মার্কিন ডলার পর্যন্ত যেতে পারে। কিন্তু প্রত‍্যাশার তুলনায় তিন গুণ বেশি দামে বিক্রি হয়েছে ১৯৭৩ সালে চাকরির জন্য লেখা আবেদনপত্রটি।
১৬ মার্চ যুক্তরাজ্যের একজন ইন্টারনেট উদ্যোক্তা ওই আবেদনপত্র কিনেছে। ক্রেতা তাঁর পরিচয় পুরোপুরি প্রকাশ করেননি। স্টিভ জবসের ওই আবেদনপত্রে অবশ্য অনেক ভুল রয়েছে। এক পৃষ্ঠার আবেদনপত্র কোন পদের জন্য ছিল এবং তাতে স্টিভ জবস সফল হয়েছিলেন কি না, সেই সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। আবেদনপত্রটিতে স্টিভ জবসের নাম লেখা ছিল ‘স্টিভেন জবস’ এবং ঠিকানায় লেখা ছিল ‘রিড কলেজ’। ১৯৭৩ সালে স্টিভ জবস রিড কলেজে পড়তেন।

Comments