ফের পুতিনই রাশিয়ার প্রেসিডেন্ট

News Source



ফের ছয় বছরের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট হচ্ছেন ভ্লাদিমির পুতিন। গতকাল রোববার ভোটগ্রহণ শেষে বুথফেরত জরিপে এমন তথ্য পাওয়া গেছে।
বিবিসির খবরে বলা হয়েছে, ৭৩ দশমিক ৯ শতাংশ ভোট পেয়েছেন পুতিন। তিনি সহজেই হারিয়েছেন তাঁর প্রতিদ্বন্দ্বীদের।
এবার প্রেসিডেন্ট পুতিনের স্লোগান ‘শক্তিমান প্রেসিডেন্ট, শক্তিশালী রাশিয়া’। তিনি নির্বাচন সামনে রেখে কোনো টিভি বিতর্কে তিনি অংশ নেননি। টিভিতে দেখানো হয়নি তাঁর নির্বাচনী প্রচারাভিযানের নতুন কিছু। এরপরও জনমত জরিপগুলো বলছে, ৭০ শতাংশ ভোট পেতে চলেছেন পুতিন। পুতিনের এবারের প্রতিদ্বন্দ্বী সাতজন। তাঁদের মধ্যে রয়েছেন বামপন্থী ধনকুবের পাভেল গ্রুদিনিন, সাবেক টিভি উপস্থাপক কেসেনিয়া সোবচাক। কিন্তু তাঁদের কেউই ৮ শতাংশের বেশি ভোট পাবেন না—জনমত জরিপগুলোর আভাস ছিল এমনই।........

বিস্তারিত জানতে ক্লিক করুন 

Comments