বাংলাদেশের উদযাপন এখন 'কোবরা ডান্স' (ভিডিও)

News SOurce


'কোবরা ডান্স' শব্দটা শুনলেই এখন মুশফিকুর রহিমের বিস্ফোরিত চোখের সেই শরীর বাঁকানো নৃত্য এখন সবার চোখে ভাসে। শ্রীলঙ্কার বিপক্ষে নিদাহাস ট্রফিতে প্রথম দেখার সেই জয়টা বাংলাদেশকে চাঙ্গা করে দয়ে গেছে। সাথে সেই মুশফিকের সেই উদযাপন। মুহূর্তেই সেটি ভাইরাল হয়ে যায়। তৈরি হয়ে যায় নানা মজার ভিডিও। সেই রেশ কিছুটা স্মিত হয় ভারতের বিপক্ষে হারে। তবে কাল আবার জ্বলে উঠে বাংলাদেশ। উত্তেজনার তুঙ্গে থাকা ম্যাচটিতে মাহমুদুল্লাহ রিয়াদের ছক্কা হাঁকিয়ে নাটকীয় জয়ের পর আবারো 'কোবরা ডান্সে' মাঠ মাতায় টাইগাররা।
অথচ শেষ মুর্হূতে যে ম্যাচ এতোটা নাটকীয় মোড় নিবে তা দুই দলের কেউই বুঝতে পারেনি। অধিনায়ক সাকিব আল হাসানের ড্রেসিং রুম থেকে নিচে চলে আসা। আম্পায়ারের কাছে দুটি নো বল না দেয়ার কারণ জানতে চাওয়া। সদুত্তর না পেয়ে ক্রিজ থেকে দুই ব্যাটসম্যানকে ফিরে আসতে বলা।

Comments