click News Source for more details
টান টান উত্তেজনাকর ম্যাচে ২ উইকেটে জিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠে গেল বাংলাদেশ। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ১২ রান। নির্ধারিত ওভারে ১ বল হাতে রেখেই মাহমুদউল্লাহর ছক্কায় জয় নিশ্চিত করে টাইগাররা। এর মাধ্যমে টাইগারদের ফাইনাল ম্যাচ নিশ্চিত হয়েছে। ১৮ মার্চ ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।
শুক্রবারের ম্যাচের পরতে পরতে রং বদলায়। বাংলাদেশের ব্যাটিংয়ে শুরুতে ৩৩ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া বাংলাদেশ দলকে খেলায় ফেরান তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। তৃতীয় উইকেটে তারা ৬৪ রানের জুটি গড়ে বাংলাদেশকেজয়ের স্বপ্নও দেখান।
এরপর ১২ রানের ব্যবাধানে সেট ব্যাটসম্যান মুশফিকুর রহিম,তামিম ইকবাল এবংসৌম্য সরকার আউট হলে বিপদে পড়ে যায় বাংলাদেশ। দলের প্রয়োজনের মুহুর্তে দায়িত্বশীল ব্যাটিং করতে পারেননি সাকিব অাল হাসানও।
Comments
Post a Comment