খেলাইফির পর ব্রাজিলে রিয়াল সভাপতি

News Source

ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা ব্রাজিল তারকা নেইমারকে দেখতে ক্লাব সভাপতিরা ভিড় জমাচ্ছেন। এটা বাইরের কথা। ভেতরের কথা হলো ক্লাব সভাপতিদের এই ব্রাজিল ভ্রমণ নেইমারকে দলে 'রুখতে' এবং নেইমারকে দলে 'ভেড়াতে'। চলতি সপ্তাহে পিএসজি সভাপতি নাসের-আল-খেলাইফি ব্রাজিলে গেছেন নেইমার প্যারিসেই থাকা নিশ্চিত করতে। আর তার পরপরই রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ গেছেন নেইমারের রিয়ালে আসা নিশ্চিত করতে। 
ব্রাজিল সফর শেষে পিএসজি সভাপতি জানিয়েছেন, 'নেইমার পিএসজিতে থাকছেন এটা ২০০০ ভাগ নিশ্চিত। আর পেরেজের ভ্রমণ থেকে মনে হচ্ছে সামনের মৌসুমেই রিয়ালে নাম খেলাতে চলেছেন নেইমার। আর মার্কা নেইমারের রিয়ালে যাওয়ার গুঞ্জনে হাওয়া দিয়ে জানিয়েছে, নেইমার রিয়ালে যেতে মন স্থির করে ফেলেছে।

Comments