- Get link
- X
- Other Apps
- মাসকাটে শেষ হয়েছে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব
- ফাইনালে ২-০ গোলে হেরে রানার্সআপ বাংলাদেশ
পুরো বাছাইপর্বে বেশ কয়েক ম্যাচে পিছিয়ে পড়েও জয় ছিনিয়ে এনেছে বাংলাদেশ। এই সুখস্মৃতি দর্শকরা ভোলে কী করে! তাই তো স্কোরবোর্ডে বাংলাদেশ ০-২ গোলে পিছয়ে থাকলেও হাল ছাড়তে চাননি দর্শক-খেলোয়াড়দের কেউই। তবে শেষ রক্ষা হলো না। ফাইনালের মঞ্চে পিছিয়ে পড়ে ফিরে আসা সম্ভব হয়নি লাল-সবুজ জার্সিধারীদের। বাংলাদেশের হকি প্রেমীদের আশার প্রদীপ দমকা বাতাসে নিভেই গেল! ২-০ গোলে হেরে এশিয়ান গেমস হকির বাছাইপর্বে রানার্সআপের তকমা নিয়ে সন্তুষ্ট থাকতে হলো জাতীয় হকি দলের।
২৮ মিনিটে আল ফাজারি রাশাদের গোলে এগিয়ে যায় স্বাগতিকেরা। তিন মিনিট পরেই ২-০ করেন রাজাব বশিম খাতার। জিমি-চয়ন-আশরাফুলরা ম্যাচে ফেরার সুযোগ পেলেও গোল মিসের ব্যর্থতায় তা আর হয়ে ওঠেনি।
Comments
Post a Comment