বাংলাদেশের স্মরণীয় জয়ে টুইট করলেন অমিতাভও!

News Source

স্পোর্টস ডেস্ক : সাকিবের কলম্বো যাত্রা থেকে শুরু করে ম্যাচ জয় পর্যন্ত কত কিছুই না ঘটে গেল। এই ম্যাচের পরতে পরতে ছিল উত্তেজনা। এমন উত্তেজনাময় ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে ভারতের প্রতিদ্বন্দ্বী হিসেবে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। আর এই ম্যাচে জয় পাওয়ায় সারা বিশ্বের গণমাধ্যমে বাংলাদেশ দলের প্রশংসার জোয়ার বয়ে যাচ্ছে। গতকালের বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজ নিজ একাউন্টে উচ্ছ্বাস ও শুভেচ্ছা প্রকাশ করেছেন একাধিক তারকারা। টাইগারদের এমন জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন বলিউড তারকা অমিতাভ বচ্চন।
নিদাহাস ট্রফির অঘোষিত সেমিফাইনালে গত শুক্রবার প্রেমাদাসায় টানটান উত্তেজনা আর নানা নাটকীয়তায় মাহমুদউল্লাহ ম্যাজিকে ১ বল ও ২ উইকেট বাকি থাকতে জয় পায় বাংলাদেশ। এই জয়ের জন্য নিজের ভেরিফাইড টুইটার একাউন্টে বাংলাদেশ দলকে অভিনন্দন জানান অমিতাভ বচ্চন। অভিনন্দনের পাশাপাশি ম্যাচের নো বল নিয়ে বিতর্কের দিকটিও ইঙ্গিত করেন বলিউড বিখ্যাত এই তারকা।

More details ::  Click Here  :: বিস্তারিত এখানে

Comments