- Get link
- X
- Other Apps
News Source
সেদিন তো ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নিয়েই ফেলেছিল বাংলাদেশ! ছবি: শামসুল হকপ্রেমাদাসায় নিদাহাস ট্রফির ফাইনালে ভারতকে মনে হলো স্বাগতিক দল! শ্রীলঙ্কাকে বিদায় করে ফাইনালে উঠেছে বাংলাদেশ, সেই গাত্রদাহ থেকে কিনা পুরোটা ম্যাচজুড়ে শ্রীলঙ্কানরা গলা ফাটালেন রোহিত শর্মাদের হয়ে। ম্যাচ শেষে বাউন্ডারির পাশে পানির বোতল পড়ে থাকতে দেখে বোঝা গেল, কাদের উদ্দেশ্যে ছোড়া হয়েছে এগুলো!
সাকিব আল হাসান যখন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলতে শুরু করলেন, গ্যালারি থেকে ছুটে এল দুয়োধ্বনি। প্রেমাদাসায় তখন কান পাতাই দায়! বাংলাদেশ অধিনায়ক যখন সংবাদ সম্মেলনে আসছিলেন, তখনো তাঁকে শুনতে হলো দুয়ো। শ্রীলঙ্কানদের এমন আচরণে কতটা অবাক সাকিব? সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক অবশ্য বেশি কিছু বলতে চাইলেন না, ‘এটা নিয়ে বলার কিছু নেই। ওরা ওদের কাজ করবে। এসব নিয়ে চিন্তা করি না, বেশি মন্তব্য করতে চাচ্ছি না।’
Comments
Post a Comment