News Source
More Detaisl :: Click Here :: বিস্তারিত এখানে
ডেস্ক রিপোর্ট : নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দারুণ জয়ের আগে অপ্রীতিকর ঘটনার জন্ম দেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও রিজার্ভ খেলোয়াড় নুরুল হাসান। এ কারণে তাদের ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করেছেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড। শুক্রবার (১৬ মার্চ) তিনি এই সিদ্ধান্ত নেন। কিন্তু এই শাস্তিতে খুশি নয় শ্রীলঙ্কা। তারা লিখিতভাবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার আবেদন করেছে।
একটি সূত্র জানিয়েছে, ‘শ্রীলঙ্কা ড্রেসিং রুমের কাচ ভাঙা নিয়ে বাংলাদেশের ক্রিকেটারদের দিকে অভিযোগের আঙুল তুলেছে। তাদের চাওয়া, শাস্তি বাড়িয়ে সাকিবকে যেন অন্তত ভারতের বিপক্ষে ফাইনালে সাসপেন্ড করা হয়।’ তবে এ বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি বলেও সূত্রটি জানায়।
প্রাথমিকভাবে জানা গেছে, ড্রেসিং রুমের মধ্যে থাকা কোনও বাংলাদেশি খেলোয়াড় ভেঙেছেন দরজার কাচ। বাইরের দিকে মুখ করে থাকা সিসি ক্যামেরায় ধরা পড়েছে বাংলাদেশ দলের বেশ কয়েকজন খেলোয়াড় দৌড়ে বেরিয়ে যাচ্ছেন ড্রেসিং রুম থেকে। ধারণা করা হচ্ছে, ওই মুহূর্তেই ভেঙেছে দরজার কাচ। তবে বাংলাদেশের খেলোয়াড়রা যে ইচ্ছে করে দরজা ভাঙেননি, সেটা অবশ্য উঠে এসেছে প্রাথমিক অনুসন্ধানে।
More Detaisl :: Click Here :: বিস্তারিত এখানে

Comments
Post a Comment