News Source
মো. কামাল হোসেন: শ্রীলংকায় ত্রিদেশীয় টি ২০ সিরিজ নিদাহাস ট্রফির ফাইনালে বাংলাদেশের সামনে ভারত। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ রবিবার (১৮ মার্চ) সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে শিরোপা লড়াই।
টি ২০ তে দু’দলের আগের সাত ম্যাচে কখনও ভারতকে হারাতে না পারার হতাশার গল্পটা নতুন করে গল্প লেখার শুরু হয় তো হবে। টেস্ট মর্যাদা পাওয়ার পর দ্বিপক্ষীয় সিরিজের বাইরে কখনও কোনো প্রতিযোগিতার শিরোপা জিততে না পারার বেদনা দূর হবে হয় তো।
শুক্রবার শ্রীলংকার বিপক্ষে অলিখিত সেমিফাইনালে রূপ নেয়া প্রাথমিক পর্বের শেষ ম্যাচের শেষ ওভারে মাঠ ও মাঠের বাইরে যে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল, তা ছাড়িয়ে গেছে আগের সবকিছুই। এবার ভারত ও ফাইনাল-জুজু কাটাতে প্রস্তুত সাকিবরা।

Comments
Post a Comment