এইচএসসিতে কয় সেট প্রশ্ন হবে, কেউ জানবে না: শিক্ষামন্ত্রী


News Source

















ঢাবি : আসছে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় কয় সেট প্রশ্ন হবে, তা কেউ জানবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, আমরা এবারের এইচএসসি পরীক্ষায় অনেক পরিকল্পনা নিচ্ছি। পরীক্ষায় কয় সেট প্রশ্ন ছাপাব এটা কেউ বলতে পারবে না। কোন সেট পরীক্ষায় আসবে সেটিও কেউ বলতে পারবে না। এ সময় তিনি প্রশ্নফাঁসের বিষয়ে প্রচার করে শিক্ষার্থীদের মনে বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ করেন।
সোমাবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিস্তারিত জানুন 

Comments