একদিন আমরা ট্রফি জিতবই!

News Source

রায়না আউট হওয়ার পর সাকিবের হাস্যোজ্জ্বল মুখ। ম্যাচ শেষে অবশ্য হতাশা নিয়েই ফিরেছেন অধিনায়ক। ছবি: শামসুল হকরায়না আউট হওয়ার পর সাকিবের হাস্যোজ্জ্বল মুখ। ম্যাচ শেষে অবশ্য হতাশা নিয়েই ফিরেছেন অধিনায়ক। ছবি: শামসুল হকবাংলাদেশের ক্রিকেটে সাকিব আল হাসান একজন ব্যতিক্রম মানুষ। প্রচণ্ড চাপেও ভেঙে পড়েন না। অন্যরা যেখানে আবেগপ্রবণ সিদ্ধান্ত নেন, সেখানে সাকিব সব সময় ভেবেচিন্তে ঠান্ডা মাথাতেই সবকিছু করেন। আবেগ যে তাঁকে ভাসায় না, তা নয়। কিন্তু সাকিব সেই মানুষদের একজন, কান্না লুকোতে জানেন। শুধু একবারই তাঁর কান্না দেখা গেছে। ২০১২-র ফাইনালে সতীর্থদের কান্নায় বুক পেতে দিয়েছিলেন। কিন্তু নিজেই আর নিজেকে ধরে রাখতে পারেননি।
আজ সাকিব কি আড়ালে কেঁদেছেন? কাঁদলেও স্বীকার করবেন না। ম্যাচ শেষের পুরস্কার বিতরণী। শেষ বলটায় অন্য কিছু হলে এই মঞ্চে আলো কেড়ে নিত তাঁকেই। সাকিবের হাতেই উঠত চকচকে ট্রফি। কিন্তু বিনোদনের জন্য যার আয়োজন, সেই খেলা কখনো কখনো বড় নির্মমও।


বিস্তারিত জানতে ক্লিক করুন 

Comments