যাত্রাবাড়ী ফ্লাইওভারে দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

News Source


রাজধানীর যাত্রাবাড়ী মেয়র হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় এক কলেজছাত্র নিহত হয়েছেন। আজ শনিবার ভোর সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম রিফাত (২২)। তিনি বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী ছিলেন। এ সময় আহত হয়েছেন মোটরসাইকেলের দুই আরোহী ও এক পথচারী।
ভোরে মাওয়া থেকে মোটরসাইকেলে করে  রিফাতসহ তিনজন তেজগাঁওয়ের বাসায় ফিরছিলেন। পোস্তগোলা ঢাল দিয়ে তাঁরা মেয়র হানিফ ফ্লাইওভারে উঠছিলেন। এ সময় পথচারী আনিসুর মোটরসাইকেলের সামনে পড়ে যান। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি আনিসুরের ওপর উঠিয়ে দেন। এতে ছিটকে পড়ে তিন আরোহী ও পথচারী আনিসুর আহত হন।
স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করেন। রিফাতের লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। 

Comments