News Source
ফাইল ছবি
বিস্তারিত জানুন , Know more
আগামী ৪-১৫ এপ্রিল অনুষ্ঠিতব্য কমনওয়েলথ গেমসে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে অনুষ্ঠিতব্য কমনওয়েলথ গেমসে অংশ নিবেন স্প্রিন্ট তারকা উসাইন বোল্ট। ১০০ মিটারের ফাইনালে তিনি দর্শক হিসেবে গ্যালারিতে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন সাবেক জ্যামাইকান বিশ্ব চ্যাম্পিয়ন ও বোল্টের সতীর্থ ইউহান ব্লেক।
গত বছর আগস্টে লন্ডনের বিশ্ব চ্যাম্পিয়নশীপের পরে অ্যাথলেটিক ট্র্যাককে বিদায় জানান ৩১ বছর বয়সী বোল্ট। বর্তমানে নিজেকে ফুটবলে ব্যস্ত রেখেছেন সাবেক এই গতি তারকা। এছাড়াও অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের রানিং বিটউইন দ্য উইকেট উন্নত করার জন্য কাজ করে যাচ্ছেন।
বিস্তারিত জানুন , Know more
Comments
Post a Comment